TODAY OFFER

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনাকে নিয়ে যা বললেন জয়শঙ্কর |




শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি।আফরান আজ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল। আমাদের ভালো বাণিজ্য আছে। আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই। এসব বিচ্ছিন্ন ছবি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে। 



গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।এর পর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ভারতের শেখ হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।এর আগে গত মাসে ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনা খুব কম সময়ের নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন। এরপর একটি সংবাদ সম্মেলনে তিনি জানান, শেখ হাসিনাকে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেবে ভারত সরকার।এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছাপ্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। পানি বণ্টন এবং আন্তঃসীমান্ত চলাচলের মতো দ্বিপাক্ষিক সমস্যার দিকেও ইঙ্গিত করেন তিনি। এসব সমস্যা সমাধানের জন্য তাঁর প্রশাসন দিল্লির সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টা নয়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
// For Firebase JS SDK v7.20.0 and later, measurementId is optional const firebaseConfig = { apiKey: "AIzaSyCcg2i2qTpw3rl2VtoWAInpWy5v-1tnUIo", authDomain: "bartagharbd-16d6f.firebaseapp.com", databaseURL: "https://bartagharbd-16d6f-default-rtdb.firebaseio.com", projectId: "bartagharbd-16d6f", storageBucket: "bartagharbd-16d6f.appspot.com", messagingSenderId: "171326215023", appId: "1:171326215023:web:fc18a6e1a0df41e3d64e9a", measurementId: "G-JHDPRX7ZMC" };